আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ইন্টারন্যাশনাল এপেক্স বাংলাদেশ জেলা–৩ এর এপেক্স ক্লাব অব কর্ণফুলীর পক্ষ থেকে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের একটা এতিমখানায় সম্প্রতি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ক্লাব সভাপতি এপেক্সিয়ান মো. জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স জেলা–০৩ এর গভর্নর এপেক্সিয়ান মো. গোলাম কবির, ক্লাবের আইপিপি এপেক্সিয়ান মো. তৌফিকুর রহমান ইমন, সিনিয়র সহসভাপতি এপেক্সিয়ান পুষ্পেন দাশ, বোর্ড মেম্বার এপেক্সিয়ান মো. জাহাঙ্গীর আলম পাটোয়ারী ও এপেক্সিয়ান জালাল উদ্দীন সিকদার, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান মো. মনিরুল আলম বায়েজিদ, এপেক্সিয়ান বেদার উদ্দিন, এপেক্সিয়ান মো. সোহেল হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












