বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা ৩নং রায়পুর ইউনিয়ন শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা ৯ অক্টোবর পারকি সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়। ছাত্রসেনা ৩ নং রায়পুর ইউনিয়ন শাখার সভাপতি মুহম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রামে দক্ষিণ জেলার সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডি আই এম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলা পশ্চিম সভাপতি মাওলানা মনির আহমদ আনোয়ারী। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা আনোয়ারা উপজেলা পশ্চিম সভাপতি এম আবু সালাম।
প্রশিক্ষক ছিলেন ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মদ খোবাইব। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবু বকর নূরী, মাস্টার মুহাম্মদ নুরুল ইসলাম, মাওলানা আবদুল মান্নান আনোয়ারী, মুহাম্মদ নুরুল করিম, মুহাম্মদ মনিরুল ইসলাম, হাফেজ মুহাম্মদ আবু বকর, মুহাম্মদ ইয়াছিন আরাফাত ইরফান, রবিউল হাসান পারভেজ। প্রেস বিজ্ঞপ্তি।











