নগরীর উৎস অফিসে ‘প্রমোটিং অ্যাডুকেশনাল রাইটস অব পারসন্স উইথ ডিজঅ্যাবিলিটিস’ শীর্ষক প্রকল্পের অধীন ১০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী অংশগ্রহণে ব্রেইল পদ্ধতিতে সঠিকভাবে পড়া ও লেখার উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্রেইল পদ্ধতিতে দক্ষ আলী আহমদ এবং মো. খুরশীদ আলম প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। এই প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন উৎস এবং আয়োজক প্রকল্পের কর্মীবৃন্দ।
নির্ধারিত সময়ের ২ ধাপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় হিসেবে ৩ জনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসের নির্বাহি পরিচালক মোস্তফা কামাল যাত্রা, ফারুক তাহের, অর্থ ও প্রশাসন ম্যানেজার মো. আনোয়ার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











