গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ ঘোষিত দেড় লক্ষ পরিবারকে সহায়তা প্রদানের অংশ হিসেবে গত সোমবার রাউজান উত্তর সর্তা খানকায় কমিটির উত্তর সর্তা শাখা, খানক্বাহ্ এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া ও ওমদা মিয়া নূরানী কমপ্লেক্সের যৌথ ব্যবস্থাপনায় ২৩০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মাস্টার মুহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আহসান হাবীব চৌধুরী হাসান। মাস্টার মুহাম্মদ রফিকুল আলম সিকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হলদিয়া ইউনিয়ন সভাপতি মাস্টার মুহাম্মদ হোসাইন। প্রধান বক্তা ছিলেন সহ সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ ইলিয়াস তাহেরি, আবু সওদাগর, সামশুল আলম, গোলাম রহমান, মুহাম্মদ জাফর, মুহাম্মদ কুদ্দুস, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ সাহাব, মুহাম্মদ সামশুল আলম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টু, মুহাম্মদ আবু কাউসার সোহেল, মুহাম্মদ মাসুদ পারভেজ, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











