কন্টেনার চাপায় চট্টগ্রাম বন্দরে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. খোকন (৪০)। গতকাল দুপুরে বন্দরের এনসিটি জেটি এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত খোকন ফকিরহাট পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকায় ভেজা শাহ রোডের খলিল সাওদাঘরের বাসায় ভাড়া থাকতেন। তার পিতার নাম মো. এনাম আলী।
বন্দর থানার ওসি নিজাম উদ্দিন জানান, এনসিটি জেটি এলাকায় ট্রাকে ক্রেন দিয়ে স্টিল কয়েল তোলার সময় ছিঁড়ে পড়ে যায়। এতে খোকন চাপা পড়ে আহত হন। পরে গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, কাজ করার সময় কন্টেনারের চাপা পড়ে আহত খোকনকে চারটার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।













