ইবাদতের প্রতি একাগ্রতা ও মনোযোগ রক্ষার সহজ ও কার্যকর আমল

ফখরুল ইসলাম নোমানী | শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:১৬ পূর্বাহ্ণ

মানুষের জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য হলো মহান আল্লাহর ভালোবাসা লাভ করা। যার প্রতি আল্লাহ সন্তুষ্ট তার জীবন দুনিয়াতেও শান্তিময় হয় এবং আখিরাতেও সফলতা নিশ্চিত হয়। কিন্তু প্রশ্ন হলো কীভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়, কীভাবে ইবাদতে মনোযোগ ও আন্তরিকতা বাড়ানো সম্ভব, আলকুরআন ও রাসুলুল্লাহ (সা.) এর সুন্নাহ আমাদের এমন কিছু সহজ কিন্তু অত্যন্ত বরকতময় আমলের শিক্ষা দিয়েছে যা নিয়মিত পালন করলে হৃদয়ে ঈমানের মাধুর্য বৃদ্ধি পায়, গুনাহ থেকে দূরে থাকা সহজ হয় এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায়। সেগুলো হলো :

. প্রতিদিন অর্থসহ কুরআন পডুন : শুধু তিলাওয়াত নয় কুরআনের অর্থ বোঝা এবং তার শিক্ষা নিয়ে চিন্তা করাও ইবাদত। প্রতিদিন অন্তত ১০১৫ মিনিট কুরআন অর্থ ও তাফসিরসহ পড়ার অভ্যাস গড়ে তুলুন। কুরআন আপনার হৃদয়কে আলোকিত করবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ দেখাবে। আল্লাহতাআলা বলেনতারা কি কুরআন নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে না ? (সুরা আননিসা : আয়াত৮২)

. সকালসন্ধ্যার মাসনূন জিকিরে অভ্যস্ত হোন : আল্লাহর জিকির হৃদয়কে জীবন্ত রাখে এবং অন্তরে প্রশান্তি এনে দেয়। প্রতিদিন সকাল ও সন্ধ্যার দোয়াজিকির পড়ুন। পাশাপাশি বেশি বেশি বলুন : সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহতাআলা বলেন : ‘জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে।’ (সুরা আররাদ : আয়াত২৮) রাসুলুল্লাহ (সা.) বলেছেন : যে ব্যক্তি তার রবকে স্মরণ করে এবং যে স্মরণ করে না তাদের উদাহরণ জীবিত ও মৃত ব্যক্তির মতো।

. প্রতি ফরজ নামাজের পর এই দোয়াটি পডুন : রাসুলুল্লাহ (সা.) এই দোয়াটি নিয়মিত পড়তে উৎসাহ দিযেেছন। তাহলো : উচ্চারণ : ‘আল্লাহুম্মা আইন্নি আ’লা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ই’বাদাতিক। অর্থ : ‘হে আল্লাহ! আমাকে আপনার স্মরণ আপনার কৃতজ্ঞতা আদায় এবং সুন্দরভাবে আপনার ইবাদত করার তৌফিক দান করুন।

. তাহাজ্জুদের নামাজকে জীবনের অংশ বানান: রাতের শেষ তৃতীয়াংশ এমন একটি সময় যখন বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে। সপ্তাহে অন্তত কয়েক দিন হলেও দুই রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। আল্লাহতাআলা বলেন ‘রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন এটি আপনার জন্য অতিরিক্ত ইবাদত। (সুরা আলইসরা : আয়াত৭৯) রাসুলুল্লাহ (সা.) বলেছেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে মহান আল্লাহ নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইবে আমি তাকে দান করব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব।

. সালাতকে গুরুত্ব দিন: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নফল ইবাদতের আগে ফরজ ইবাদতকে সর্বোচ্চ গুরুত্ব দিন। পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করুন, হালালহারামের সীমারেখা মেনে চলুন এবং গুনাহ থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করুন। কারণ আল্লাহর নৈকট্য অর্জনের প্রথম ও সর্বোত্তম পথ হলো ফরজ ইবাদত যথাযথভাবে পালন করা।

একাগ্রতাহীন ইবাদত মূল্যহীন। অথচ কমবেশি আমরা সবাই নামাজের মধ্যে মনকে স্থির রাখতে পারি না। বলে থাকি, নামাজে দাঁড়ালেই নানা চিন্তা এসে হাজির হয় এমনকি তখন নামাজের রাকাতসংখ্যা ভুলে যাওয়াসহ অনেক সমস্যা দেখা দেয়। শয়তান সব সময় আমাদের ইবাদতে প্রতিবন্ধকতা তৈরি করে রাখে, তাই এমন হওয়া অস্বাভাবিক নয়। শয়তান মানুষকে পাপ ও পতনের দিকে নিয়ে যায়। মহান আল্লাহর সতর্কবাণী বলো, আমি আশ্রয় চাচ্ছিআত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে যে মানুষকে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্যে থেকে অথবা মানুষের মধ্যে থেকেও। (সুরানাসআয়াত : )

আজকের বিশ্বে মনোযোগ ভঙ্গের পরিমাণ এত বেশি যে মনকে এক জায়গায় স্থির রাখা যেন যুদ্ধের সমান। স্মার্টফোন, ল্যাপটপ, বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া সব দিক থেকে আসা তথ্যের স্রোত, শব্দ, ছবি ও ভিডিওর ভিড়ে আমরা প্রায়ই হারিয়ে যাই। এই পরিস্থিতিতে কীভাবে আমরা ইবাদতে মনোযোগ ধরে রাখব, কীভাবে মনঃসংযোগ ও মন:স্থিরতার ক্ষমতা বাড়াব, প্রসিদ্ধ মুসলিম প্রোডাক্টিভিটি প্রশিক্ষক এবং দ্য প্রোডাকটিভ মুসলিম কোম্পানির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফারিস বলেন আমরা তিনটি স্তরে মনোযোগ হারাই বাহ্যিক, অভ্যন্তরীণ এবং আধ্যাত্মিক। মনোযোগ বাড়াতে এই তিন স্তরেই সমাধান খুঁজতে হবে। ইসলাম শুধু আধ্যাত্মিক নয় বাস্তব জীবনব্যবস্থাও শেখায়। যা মন, মনন ও দৈনন্দিন কাজে স্থিরতা ফিরিয়ে আনে। মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয়, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে।” (সুরা আসর : আয়াত : )

এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে সময় আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। আসুন প্রযুক্তিকে আয়ত্তে আনি এর হাতে বন্দি না হই এবং নিজের জীবন ও সময়ের জন্য জবাবদিহির অনুভূতি গড়ে তুলি। যাঁরা পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করেন তাঁরা সময় ব্যবস্থাপনায় দক্ষ হন। নামাজ সময় ভাগ করে নেওয়া মন নিয়ন্ত্রণ ও আত্মাকে সংযত করার শিক্ষা দেয়। নামাজে খুশু: নামাজের আগে দুইতিন মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এবং মনকে প্রস্তুত করুন। নামাজের পর জিকির ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর সঙ্গে সংযোগ মজবুত করুন। এ ছাড়া মনোযোগ বাড়াতে ঘুম থেকে ওঠার দুই ঘণ্টার মধ্যে স্ক্রিন এড়িয়ে দিনের পরিকল্পনা করুন, হালকা ব্যায়াম করুন, পানি পান করুন এবং দিনের একটি নির্দিষ্ট সময় ‘মনোযোগ চর্চা’ বা ‘ডিপ ওয়ার্ক’এর জন্য নির্ধারণ করুন। মানুষের জীবনে সবচেয়ে বড সৌভাগ্য হলো আল্লাহতাআলার ইবাদতে তৃপ্তি খুঁজে পাওয়া। কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় আমরা নামাজে অলসতা অনুভব করি কোরআন তিলাওয়াতে মন বসে না জিকিরআজকারে অনীহা চলে আসে। অথচ একজন মুমিনের প্রকৃত সফলতা নির্ভর করে তার ইবাদতের আন্তরিকতা ও আল্লাহর সঙ্গে সম্পর্কের দৃঢতার ওপর। তাই ইবাদতের প্রতি আগ্রহ, একাগ্রতা ও আন্তরিকতা বৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহর ভালোবাসা অর্জনের পথ দূরের নয় এটি শুরু হয় আন্তরিক তওবা, ফরজ ইবাদতের যত্ন, কুরআনের সঙ্গে সম্পর্ক, নিয়মিত জিকির, তাহাজ্জুদ এবং আল্লাহর পরিচয় জানার মাধ্যমে। অল্প আমল হলেও যদি তা নিয়মিত ও ইখলাসের সঙ্গে করা হয় তবে তা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আজ থেকেই একটি ছোট সিদ্ধান্ত নিন প্রতিদিন কুরআনের কয়েকটি আয়াত অর্থসহ পড়ব সকালসন্ধ্যার জিকির করব, ফরজ নামাজের পর শেখানো দোয়াটি পড়ব এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন গড়ে তুলব। ইনশাআল্লাহ এই ছোট ছোট আমলই একদিন আপনার হৃদয়কে আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ করে তুলবে।

আল্লাহুম্মা আইন্নি আ’লা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ই’বাদাতিক। অর্থ : ‘হে আল্লাহ! আমাকে আপনার স্মরণ আপনার কৃতজ্ঞতা আদায় এবং সুন্দরভাবে আপনার ইবাদত করার তৌফিক দান করুন। রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশ অনুযায়ী এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর পড়া সুন্নত। পাশাপাশি দিনের অন্য সময়েও আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চেয়ে এটি পড়া যেতে পারে। নামাজে মনোযোগ, একাগ্রতা ও ইবাদতের স্বাদ অর্জন মানুষের নিজের শক্তিতে নয় বরং আল্লাহর বিশেষ অনুগ্রহে সম্ভব। তাই নামাজে অলসতা বা অনীহা অনুভব করলে হতাশ না হয়ে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করা উচিত। রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো এই সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবহ দোয়াটি নিয়মিত আমল করলে আল্লাহর স্মরণ, কৃতজ্ঞতা এবং সুন্দরভাবে ইবাদত করার তৌফিক লাভের আশা করা যায়।

নামাজের একাগ্রতা একদিনে আসবে না এটি একটি নিরন্তর সাধনা। আপনার নামাজ যদি আজ একটু অগোছালোও হয় তবুও হাল ছাড়বেন না। আল্লাহ আমাদের নিখুঁত হওয়ার চেয়ে আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টাকে বেশি ভালোবাসেন। হে আল্লাহ! আমাদের অন্তরকে আপনার স্মরণে সজীব রাখুন আপনার ভালোবাসা দান করুন এবং আমাদের এমন আমলের তৌফিক দিন যা আমাদেরকে আপনার সন্তুষ্টি ও জান্নাতের পথে পরিচালিত করে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি আমাদেরকে হেদায়েতের সরলপথে পরিচালিত করুন। আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তওফিক দিন। আমিন।

লেখক : ইসলামি গবেষক ও কলামিস্ট।

পূর্ববর্তী নিবন্ধউঠোন সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম ও অগ্রযাত্রা
পরবর্তী নিবন্ধহল্যান্ড থেকে