নগরীর ইপিজেড এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ ১ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম শিরিন প্রকাশ শিরিনা। গতকাল গফনযভা ইপিজেডের নেভি হাসপাতাল গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, শিরিন এলাকায় কাপড় ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় তিনি কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বাসায় বিক্রির জন্য বিপুল পরিমাণ কাপড় পাওয়া গেছে। তবে কাপড় ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় স্থানীয় ক্রেতাদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। তার বাসার খাটের নিচ থেকেই উক্ত ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে শিরিনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।












