সারদা পুলিশ একাডেমিতে সিরাজুল মোস্তফার সেরা শুটার এ্যাওয়ার্ড অর্জন

| রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো উত্তর কার্যালয়ের উপ পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে অনুষ্ঠিত ৩৫ দিনব্যাপী আর্মস ট্রেনিং কোর্স শুটিংয়ে মেধা তালিকায় ১ম স্থান অর্জন করে বেস্ট মার্কেস্ট্রি এ্যাওয়ার্ড লাভ করেছেন। সমপ্রতি বাংলাদেশ পুলিশ একাডেমিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক থেকে উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে (আর্মস ট্রেনিং কোর্স ফর দ্যা মেম্বার অফ ডি এন সি) (৪র্থ ব্যাচ২০২৬) অনুষ্ঠিত হয়। ৫০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে আয়োজিত এ কোর্সের চূড়ান্ত ফলাফলে অভুতপূর্ব নৈপুণ্যে সর্বোচ্চ নিখুঁতভাবে লক্ষ (বুলসআই) ভেদ করে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন মোঃ সিরাজুল মোস্তফা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো: হাসান মারুফ। সভাপতিত্ব করেন বাসুদেব বণিক। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোঃ সিরাজুল মোস্তফার এ অর্জনে চট্টগ্রাম মেট্রো ডিএনসি পরিবারসহ সংশ্লিষ্ট মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সহকর্মীরা মনে করছেন, তাঁর এই সাফল্য মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও অনুপ্রাণিত করবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিএনসির এ ধরনের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্প-সাহিত্য ছাড়া মানুষ মানবিক মূল্যবোধসম্পন্ন হতে পারে না
পরবর্তী নিবন্ধইপিজেড থেকে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার