ইনার হুইল ক্লাব অব লুসাই হিলসের ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক অনুষ্ঠান

| মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

ব্রেস্ট ক্যান্সার সচেতনতা নিয়ে ইনার হুইল ক্লাব অব লুসাই হিলসের উদ্যোগে গত ৩১ অক্টোবর চট্টগ্রাম লেডিস ক্লাবে একটি সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অক্টোবরের ১০ তারিখ থেকে বিশ্বব্যাপী এবং আমাদের দেশে ও বিভিন্ন সংগঠন নারীদের সচেতন করার জন্য নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দেশে নারীদের বিভিন্ন ধরনের ক্যান্সারের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে ব্রেস্ট ক্যান্সার।

এর কারণ হচ্ছে সঠিক সময়ে শনাক্ত না হওয়া এবং সচেতনতার অভাব। ‘লজ্জা নয়, সংকোচ নয়, সচেতন থাকুন, সতর্ক থাকুন, যত্নে থাকুন। নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন’এই বার্তা জানিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন ক্লাব প্রেসিডেন্ট বোরহানা কবির ও ভাইস প্রেসিডেন্ট কাজী রুনু বিলকিস। আলোচনায় অংশ নেন মানসী দাশ তালুকদার, মুনিরা আক্তার, সাকিরা সাদেক, রোকেয়া বারী, রোকেয়া আহমেদ, মমতাজুন্নেসা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীর চার ইউপিতে প্রশাসক নিয়োগ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সড়ক দখল করে ঘর নির্মাণ, সওজের উচ্ছেদ অভিযান