ইতিহাসের খসড়ার এক যুগ পূর্তি উপলক্ষে ‘ইতিহাস–ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও প্রকাশনার গুরুত্ব: ইতিহাসের খসড়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা, পুরস্কার বিতরণ ও ইতিহাসের খসড়ার ওয়েবসাইট– itihaserkhosra–এর উদ্বোধন আজ শনিবার বিকেল ৫টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল করিম। উদ্বোধন করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। আলোচক থাকবেন কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন, অধ্যাপক মোহীত উল আলম, কবি ও নাট্য ব্যক্তিত্ব অভীক ওসমান, অধ্যাপক মুজিব রাহমান। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য ইতিহাসের খসড়া সম্পাদক মুহাম্মদ শামসুল হক অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।













