ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে মঙ্গলবার রাতে হাল সিটির সঙ্গে ২–২ গোলে ড্র করার পর টানা দ্বিতীয়বারের মতো অবনমন নিশ্চিত হলো লেস্টার সিটির। এর ফলে দীর্ঘ ১৪২ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর ‘লিগ ওয়ান’–এ নেমে গেল হামজারা। লেস্টারের গত কয়েক বছরের চড়াই–উতরাইয়ের সঙ্গী বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। ক্লাবের একাডেমি থেকে উঠে আসা এই তারকা খেলোয়াড় দলের বিপর্যয়ের সময় রক্ষণে আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু তাতেও বিপর্যয় কাটানো যায়নি।













