স্লো ওভার রেটে শাস্তি বাংলাদেশের

| বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচের পরই শাস্তির খবর পেল স্বাগতিকরা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে দলটির খেলোয়াড়দের। বুধবার এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা জানায়, ম্যাচে নির্ধারিত সময়ের তুলনায় দুই ওভার কম বল করেছিল বাংলাদেশ। এ কারণে আইসিসির আচরণবিধি অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য ন্যূনতম ৫ শতাংশ করে জরিমানার বিধান রয়েছে। ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট এই শাস্তি আরোপ করেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। উল্লেখ্য, ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয় আইসিসি। এই দায়িত্বে ছিলেন রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল। তৃতীয় আম্পায়ার হিসেবে ছিলেন নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাসুদুর রহমান মুকুল।

পূর্ববর্তী নিবন্ধতোমাদের স্বপ্ন অনেক বড় হতে হবে
পরবর্তী নিবন্ধইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নেমে গেল হামজার লেস্টার সিটি