আহসানুল হক চৌধুরী

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিপিং এজেন্টস্‌ এসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান ও উপদেষ্টা, ভেগা মেরিন (প্রা🙂 লিমিটেডের ডিরেক্টর আহসানুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহেরাজেউন। গতকাল চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ শিপিং এজেন্টস্‌ এসোসিয়েশনের এক শোক বার্তায় জানানো হয়, আহসানুল হক চৌধুরী শিপিং অঙ্গনের একজন সং, বিনয়ী, কর্মনিষ্ঠ ও সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর সততা, পেশাগত দক্ষতা এবং শিল্পের উন্নয়নে অবদান সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অকাল প্রয়াণে দেশের শিপিং খাত এক নিবেদিতপ্রাণ সংগঠক ও অভিজ্ঞ ব্যক্তিকে হারালো। শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে শিক্ষক সমিতির সভা
পরবর্তী নিবন্ধপা হারানো সাজেদা চাইলেন সহায়তা