আহলা দরবারে সেহাব উদ্দিন খালেদ চিশতীর ওরশ সম্পন্ন

| রবিবার , ২১ এপ্রিল, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

বোয়ালখালী আহলা দরবার শরীফ প্রাঙ্গণে আল্লামা আলহাজ মাওলানা আবু জাফর মোহাম্মদ সেহাব উদ্দিন খালেদ (র.) আল–কাদেরী আল–চিশতী বার্ষিক ওরশ গত শুক্রবার সম্পন্ন হয়। এতে ওয়াজ করেন আছাদীয়া নূরীয়া সেহাবীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ নেজাম উদ্দিন নেজামী, দরবার শরীফ শাহী জামে মসজিদের খতিব মোহাম্মদ নুর আহমদ আল কাদেরী এবং সহকারী খতিব মোহাম্মদ আল মামুন আল কাদেরীসহ অন্যান্যরা। এতে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।মোনাজাত পরিচালনা করেন শাহ ছুফি মোহাম্মদ আবরার ইবনে সেহাব আল–কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ মহিউদ্দীন চৌধুরী
পরবর্তী নিবন্ধশুক্রবার রাজধানীতে সমাবেশ করবে বিএনপি