ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ : ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা গত ১০ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আহমেদ শাহীন আল রাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য ও মোটিভেশনাল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ও আন্তর্জাতিক স্কলার প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার এবং প্রধান অতিথি ছিলেন রেক্টর ও চিফ কো–অর্ডিনেটর (শিক্ষা) লে. কর্নেল মুহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী (অব.)। মুখ্য আলোচক তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীর সকল ধর্মের সকল শীর্ষ ধর্মীয় নেতারা হযরত মুহাম্মদ (সা.)-কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও অনুসরণীয় একমাত্র আদর্শ হিসেবে একবাক্যে স্বীকৃতি দিয়েছেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথিদের কোমলমতি শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহ্বায়ক সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ। শ্রেষ্ঠ প্রতিযোগীদের উপস্থাপনায় কেরাত, নাত ও বক্তৃতার পর মুখ্য আলোচকের সংক্ষিপ্ত বায়োডাটা পাঠ করে শোনান অনুষ্ঠান কো–আহ্বায়ক হেড মাওলানা মুফতি আতাউল্লাহ বাহারী। সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদের নির্দেশনায় বিভিন্ন হাদিসের শৈল্পিক উপস্থাপনার মাধ্যমে অডিটোরিয়ামটি দৃষ্টিনন্দন হয়ে ওঠে। অনুষ্ঠানে সহকারী শিক্ষক মুশফিক ইলাহী ও আরিফুল ইসলামের তত্ত্বাবধানে নির্বাচিত শিক্ষার্থীরা গজল পরিবেশন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক হাফেজ জিল্লুর রহমান। অনুষ্ঠান শেষে সহকারী অধ্যাপক আরিফুর রহমানের ব্যবস্থাপনায় তবারক উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়।

মোহরা শাপলা সবুজ সংঘ : চান্দগাঁও সিএন্ডবি এফআইডিসি রোড মোহরা ঐতিহ্যবাহী সংগঠন শাপলা সবুজ সংঘের (রেজি : নং ১৬৩৮) উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম উদযাপন উপলক্ষে এক আজিমুশশান মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফ উদ্দিন টিপু। সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর হাফেজ আল্লামা মহিউল হক মোজাদ্দিদি ও বয়ান পেশ করেন দেশ বরেণ্য বহু ওলামায়ে কেরাম। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নেজামুল হক কাজল, আব্দুল হালিমসহ কার্যকরী কমিটি উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দ।
শাহ দৌলতিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা : ফটিকছড়ি প্রতিনিধি জানান, পীর আল্লামা সুফী হাফেজ দৌলত খান (রাহ.)-এর স্মৃতিবিজড়িত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান শাহ দৌলতিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনায় পবিত্র জশনে জুলুসে ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। ৬ সেপ্টেম্বর (রবিবার) মাদ্রাসা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় এ উপলক্ষে এক জুলুছের র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় এবং রাতে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মাদ্রাসার ছোট ছোট শিশু শিক্ষার্থীদের কন্ঠে প্রিয়নবীর শানে না’ত ও দরুদের ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তাদের হাতে থাকা বর্ণিল ক্যালিগ্রাফি ও প্ল্যাকার্ড জুলুসের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। উক্ত জুলুছে সভাপতিত্ব করেন হাইদ চকিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন ও শাহ দৌলতিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ রাহাত খান আল কাদেরী। এতে আমন্ত্রিত অতিথি ও আলোচক ছিলেন মাদ্রাসা সুপার মাওলানা আবুল কালাম আল কাদেরী এবং সহ–সুপার মাওলানা জেবল হোসাইন আল কাদেরী (মা.জি.আ.)। বক্তারা প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, সুন্নাহ এবং মানবজাতির কল্যাণে তাঁর আগমনী বার্তার ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ওসমান গনি, সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ হাসান আল কাদেরী, সিনিয়র শিক্ষক ফারহান আবিদ, সহকারী শিক্ষক আশরাফ উল্লাহ সাকিব, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা ওসমান গনি, সহকারী শিক্ষক মাওলানা হাসেম উদ্দিন এবং সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আবু ওমর। এসময় আরো উপস্থিত ছিলেন– গাউসিয়া কমিটি পাইন্দং শাখার সাবেক সভাপতি হাজি মাহাবুবুল আলম, হাইদ চকিয়া দরবার ওরস পরিচালনা কমিটির সেক্রেটরি আহমদ রহিম মোহাব্বত, প্রবাসি আব্দুল্লাহ আল মাসুম, ইঞ্জিনিয়ার তৈয়্যব, হাফেজ মাহমুদুল্লাহ প্রমুখ।

আন্জুমানে খোদ্দামুল মোসলেমিন সৌদি আরব রিয়াদ : পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বক্তারা বলেন, প্রকৃত মুমিনগণই সর্ব ক্ষেত্রে নবীর (দ,)’র আদর্শ লালন পালন করেন। সৌদি আরবের রাজধানী রিয়াদ বাথাস্হ ডিমোরা হোটেল অডিটোরিয়ামে আন্জুমানে খোদ্দামুল মোসলেমিন সৌদি আরব রিয়াদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবি (দরুদ) উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিলে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন। গত ৩ সেপ্টম্বর অনুষ্ঠিত মাহফিল মুহাম্মদ নাছের হোসাইনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল হালিম। কোরআন তেলাওয়াত করেন হাফেজ শাখাওয়াত হোসেন। নাতে মোস্তফা পরিবেশন করেন সাজ্জাদ হোসেন ফাহিম রেজা। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা নূরুল আলম নঈমী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাওলানা খাজা মঈন উদ্দিন। এছাড়া উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও কবি আনোয়ার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দাওয়াতে ইসলামী রিয়াদের মুবাল্লিগ সৈয়দ আব্দুল হালিম। বিশেষ বক্তা ছিলেন সংগঠনের সহ সভাপতি কামাল মুজাহেদীসহ খোদ্দামুল মোসলেমিন সৌদি আরব বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

হাটহাজারী ধলই সোনাইরকুল : পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ৪০ তম মিলাদ মাহফিলে বক্তারা বলেন, প্রকৃত ইমানদারগণ গোটা জিন্দেগী নবী প্রেমে উদ্ভাসিত হয়ে দুনিয়া ও আখেরাতের শান্তিময় জীবনের নিশ্চিত করেন। নবীর প্রেম ভালোবাসাই আল্লাহ প্রাপ্তির পূর্বশর্ত। হাটহাজারী ধলই সোনাইরকুল নছর উল্লাহ মুন্সি বাড়ী ও সরোয়ার চৌধুরী বাড়ীর মুসল্লীদের সহযোগিতায়, সরোয়ার চৌধুরী মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে বক্তব্য উপরোক্ত বক্তব্য রাখেন। ৪ সেপ্টেম্বর বিকাল হতে শুরু হওয়া মাহফিলে বিভিন্ন কর্মসূচি শেষে মাহফিলের উদ্বোধক ছিলেন সোনাইরকুল প্রবাসী পরিষদের উপদেষ্টা মুহাম্মদ জহুরুল আলম বি.কম। প্রধান অতিথি ছিলেন আন্জুমানে খোদ্দামুল মোসলেমিন সৌদি আরব রিয়াদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী। সরোয়ার চৌধুরী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শফিউল আজম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরেয়ার হাসান মনছুরের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে আলোচক ও বিশেষ অতিথি ছিলেন দারুচুন্নাহ কাদেরিয়া দাখিল মাদরাসার মুদাররিস মাওলানা জসিম উদ্দিন আলকাদেরী, কামালে ইশক মুস্তাফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা শহীদ উল্লাহ আলকাদেরী, সরোায়ার চৌধুরী সজিদের সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক শওকত আনোয়ার চৌধুরী, মুহাম্মদ আইয়ুব আলী, মাওলানা কাজী জসিম উদ্দিন নুরী, মুহাম্মদ আনোয়ার হোসাইন, মাওলানা হাফেজ নুরুল আনসার, মুহাম্মদ শাহ আলম, আবদুল করিম সেলিমসহ স্থানিয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্ : আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বীদাহ পবিত্র কুরআন, ছহীহ হাদীস এবং সালফে সালেহীনের ইজমার ওপর প্রতিষ্ঠিত। ভালো–মন্দ যা কিছু ঘটে, তা আল্লাহ পাকের জ্ঞান ও হিকমত অনুযায়ী নির্ধারিত। এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করা। হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্ শরীফ মসজিদে ১৩ দিনব্যাপী ঈদ–এ মিলাদুন্নবী (দ.) সমাবেশের ১১ম দিনে প্রধান আলোচকের বক্তব্যে অধ্যক্ষ আল্লামা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় গত ২৩ আগস্ট হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্ মসজিদে মহান রবিউল আউয়ালে বিশ্ব মানবতার মুক্তির দিশারী রাহমাতুল্লিল আলামীন (দ.) নিখিল বিশ্বে শুভ আগমন উপলক্ষে ১৩ দিনব্যাপী পবিত্র ঈদ–এ মিলাদুন্নবী (দ.) সমাবেশ আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর (মা.জি.আ.) সভাপতিত্বে ১১ম দিন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাঁশখালী কাথরিয়া শাহ আমিনীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ হাসান কাদেরী। এতে প্রধান আলোচক ছিলেন ঢাকা নারিন্দা দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ অধ্যক্ষ আল্লামা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন ভাটিয়ারি মীর শাহী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মুহাম্মদ ইকবাল কাদেরী, শেরশাহ কলোনী বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইউসুফ আমিরী প্রমুখ। আল আমিন হাশেমী দরবার শরীফের আওলাদগণের মধ্যে উপস্থিত ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের মুনতাজেম হাফেজ মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ কুলগাঁও শাখার সভাপতি শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ ছফিরুর রহমান হাশেমী সাকিব, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ নাকিব হাশেমী, মুহাম্মদ নাজিমুল হাসান সহ অসংখ্য আলেম ওলামা, পীর মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং : বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ ২নং গেটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগংয়ের উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত সিরাত অলিম্পিয়াড, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও সিরাতুন্নবী (সা.) মাহফিল ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও আরবি বিভাগের কো–অর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ডাঃ এ.টি.এম রেজাউল করিম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা ওবায়দুল্লাহ হামজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ডা. আব্দুল্লাহ খান, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, আবুল হোসেন মোল্লা ও মুহাম্মদ নাসির উদ্দিন। প্রধান আলোচক মানবতার মহান আদর্শ মহানবী (সা.)-এর জীবনীর উপর সারগর্ভ আলোচনা পেশ করেন এবং শিক্ষার্থীদেরকে সুন্দর ও সফল জীবন গঠনে রাসূল (সা.)-এর দেখানো পথ ও আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সিরাত অলিম্পিয়াড ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। সপ্তাহব্যাপী শিক্ষার্থীরা ৫টি গ্রুপে বিভিন্ন বিষয়ের উপর এবং শিক্ষক ও কর্মকর্তারা সিরাত বই পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। মহানবী (সা.)-এর শানে শিক্ষার্থীদের নাতে রাসূল পরিবেশনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। এতে আরো বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো–অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো–অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো–অর্ডিনেটর নার্গিস আকতার, আতিয়া রহমানি, দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ তাহসিন, রোখসানা খানম, মোহাম্মদ আব্দুল্লাহ, মোসাম্মাৎ তৈয়বা আনিকা, বদরুল আহসান ও আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ।

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব : মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, রাসূলে করিম (সঃ) চারিত্রিক মাধুর্যতায় ছিলেন অসাধারণ, তিনি ছিলেন অনুপম আদর্শের প্রতীক। তিনি মানবীয় সকল দোষ–ক্রুটি থেকেও পবিত্র। তাঁর পুরো জীবনটাই হচ্ছে সকল ধর্ম ও বর্ণের মানুষদের জন্য অনুকরণীয়। তিনি গত ৭ সেপ্টেম্বর নগরীর মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মোহাম্মদ শফিকুল আলম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে আলোচনা করেন কলেজিয়েট স্কুল জামে মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দীন। আরো উপস্থিত ছিলেন মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা ছরওয়ার কামাল, মোশাররফ হোসেন লিটন, ফারুক রানা, নূর জাহেদ বাবলু, নয়ন, আলাউদ্দীন, রাজু, আলাউদ্দীন ভূঁইয়া, সাহেদ অভি, জনি, মিঠু, জমি, সানি, সুহেল কামাল, নুরুদ্দীন, ইমন, শহীদ, আনিক। মিলাদ, মোনাজাত ও তবারুক বিতরণের মধ্যদিয়ে মাহফিল শেষ হয়।

টেরীবাজার ব্যবসায়ী সমিতি : টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় টেরীবাজারের কাটাপাহাড় লেইনে আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক ব্যবসায়ী, আলেম–ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী, পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আহমাদুর রহমান নদভী, প্রধান মুহাদ্দিস, দারুল উলুম মাস্টার্স কামিল মাদ্রাসা, চট্টগ্রাম; মাওলানা শামশুল হুদা, খতিব, আতরজান জামে মসজিদ, ঘাটফরহাদবেগ, চট্টগ্রাম; এবং অধ্যক্ষ মাওলানা ইমরানুল হক সাইয়েদ, খতিব, বায়তুল ফালাহ জামে মসজিদ, হালিশহর, চট্টগ্রাম। মাহফিলে সভাপতিত্ব করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবুল মনসুর। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন এবং পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম রয়েল, উপদেষ্টা আহমদ হোসাইন। এছাড়াও সমিতির সিনিয়র সহ–সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সহ–সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, মোঃ গোলাম নবী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, সহ–সাধারণ সম্পাদক এস.এস.এস. বাহাদুর, ইশতেহাদ হোসেন রাজিব, মোহাম্মদ বাকের উল্যাহ, হারুনুর রশিদ, মোঃ ইব্রাহিম পারভেজ, মোঃ মামুনুর রশিদ, দিদারুল আলম, মোঃ নাছির উদ্দিন, মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ জাবেদ, মোঃ আবু ছালেক, ফজল আহমদ, আবুল কালাম কালু, মোঃ আবু তাহের এবং টেরীবাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি–পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসা : নগরীর আছদগঞ্জস্থ ছোবহানিয়া আলিয়া কামিল (এমএ) মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ও বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার সকালে মাদ্রাসা হলে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সচিব আল্লামা মুহাম্মদ জুলফিকার আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার চেয়ারম্যান মিয়া মুহাম্মদ আবদুর রহিম। মুখ্য আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী। প্রধান অতিথি শিক্ষানুরাগী মিয়া আব্দুর রহিম বলেন, ছোবহানিয়া আলিয়া মাদ্রাসা মানসম্মত দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখছে। মাহফিলে ঈদে মিলাদুন্নবীর (দ.) তাৎপর্য নিয়ে আলোচনায় অংশ নেন পীরজাদা আল্লামা শাহ মাজহারুল ইসলাম নিজামী, অধ্যাপক মুহাম্মদ শাহজাহান, অধ্যাপক ড. আল্লামা মতিউল ইসলাম, মোহাদ্দিস আল্লামা আশিকুর রহমান, আল্লামা আবদুর রহমান ফারুকী, মাওলানা মনিরুল হক মিজান, মাওলানা সাইফুল আলম। আল্লামা মুহাম্মদ নুরুল আবছার আল কাদেরী ও মুহাম্মদ জাহিদ হোসেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন। মাদ্রাসার শিক্ষক–শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল মুনির, সাইফুল আলম, তানভীর আহমদ ছিদ্দিকী, বোরহান উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ নুরুদ্দিন, মুহাম্মদ ইমাম হোসাইন, আদনান হোসাইন, সরওয়াত বেগম, ফাতেমা জান্নাত, তামান্না সুলতানা, শারমিন আক্তার, রুমা আক্তার প্রমুখ। এর আগে ঈদে মিলাদুন্নবী (দ.) বিদয়াত নয় বরং মুস্তাহাব বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ছিলেন অধ্যাপক ড. মতিউল ইসলাম। হামদ, নাতে রাসুল (দ.), উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতাসহ নানা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, সনদ ও ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

গরীব উল্লাহ শাহ মাজার পরিচালনা কমিটি : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সঃ) বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছিলেন। তাঁর রেখে যাওয়া শান্তি, সাম্য ও মানবতার আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দামপাড়াস্থ মাজার প্রাঙ্গণে উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল, সুফি সাধক খাজা গরীব উল্লাহ শাহ (রহঃ) এর মাজার পরিচালনা কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিলে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি তাঁর বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর আদর্শ অনুসরণ করার গুরুত্ব তুলে ধরেন। মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ অংশ নেন। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে এতিমখানার দুইজন ছাত্রকে দস্তরবন্দী করা হয়। গরীব উল্লাহ শাহ্ জামে মসজিদের খতিব, বিশিষ্ট লেখক ও গবেষক হাফেজ আল্লামা আনিসুজ্জামান আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ড. আল্লামা নাছির উদ্দিন আল কাদেরী। উপস্থিত ছিলেন মাজার ওয়াকফ এস্টেটের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম সরোয়ার, সদস্য শওকত আজম খাজা, আবদুল হালিম স্বপন, মোহাম্মদ রুবেল, আবদুল মান্নান, ফারুক শিকদার, মোহাম্মদ ইদ্রিস আলী প্রমুখ।

পশ্চিম বাকলিয়া চাঁন্দ মিয়া মুন্সি লেইন : নগরীর চকবাজার থানার ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ডিসি রোড (আংশিক) চাঁন্দ মিয়া মুন্সি লেইন এলাকায় প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী ধর্মীয় মাহফিল। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগ ও সহযোগিতায় আয়োজিত এ মাহফিল ঘিরে প্রতিবছরই বাড়ছে মানুষের আগ্রহ ও অংশগ্রহণ। দীর্ঘদিনের ধারাবাহিকতায় অনুষ্ঠিত এ মাহফিল এখন এলাকাবাসীর অন্যতম ধর্মীয় আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে। স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও ধর্মপ্রাণ মানুষ মাহফিলে অংশ নেন। মাহফিলের আয়োজন ও অর্থায়নের দায়িত্ব স্থানীয় বাসিন্দারাই নিজেদের উদ্যোগে পালন করে আসছেন। এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে প্রতিবছরই মাহফিলের আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। মাহফিলে উপস্থিত ছিলেন, মহল্লা কমিটির সভাপতি এমদাদুল হক বাদশা, সাধারণ সম্পাদক লায়ন এম এ মন্নান, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন,মোহাম্মদ ইমন, জিয়াউল হক মিন্টু,শেখ কামাল আলম, জাবেদুল হক,আবদুল আউয়াল, সাদ্দামুল হক সাদ্দাম, রহিম মিনু, সালাউদ্দিন বাপ্পি, আবু নাছের, আব্দুল হামিদ, আব্দুল আউয়াল, মো: রুবেল মো: রণি প্রমুখ।

দাইয়াপাড়া সমাজ : নগরীর বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ ওয়ার্ডের মধ্যম কুলগাঁও দাইয়াপাড়া সমাজের সর্দারদের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খতমে কোরআন ও মিলাদ মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দাইয়াপাড়া সমাজের উপদেষ্টা মো. ইকবাল চৌধুরী ও মো. ইউছুফ কোম্পানি, সমাজের সর্দার মো. সেলিম, মো. শোয়াইব, মো. মোতালেব বাবুল, মো. আহছান উল্লাহ জিকু, মো. রিমন আবেদীন, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ ইশমাম চৌধুরী আহনাফ প্রমুখ।












