মীরসরাইস্থ মিঠানালা রাঘবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে মা ও অভিভাবক সমাবেশ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিভা চক্রবর্তীর সভাপতিত্বে ও শিক্ষিকা মোহছেনা আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লেখক ও সমাজচিন্তক মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সহ–সভাপতি মোঃ দিদারুল হক, সদস্য জুয়েল কুমার চন্দ্র, সোবেনা আক্তার, জেমি রানী দেবী, শিউলিন আক্তার, শিক্ষিকাদের মধ্যে আনোয়ারা বেগম, প্রমিলা রানী ভৌমিকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক–শিক্ষিকা, ছাত্র–ছাত্রী ও অভিভাবকবৃন্দ। সমাবেশে সকল ছাত্র–ছাত্রীর হাতে মোঃ কামরুল ইসলাম তার লেখা বিভিন্ন বই তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।











