রাঙ্গুনিয়া বেতাগী আঞ্জুমানে রহমানিয়ার উদ্যোগে হযরত শাহসুফি আল্লামা জিল্লুর রহমান আলী শাহ (রহ)’র ১৮তম বার্ষিক ওরশ শরীফ আগামী ৬ জুলাই দরবারে বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন বেতাগী আঞ্জুমানে রহমানিয়ার সভাপতি ও দরবারে বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহসুফি গোলামুর রহমান আশরফ শাহ (মজিআ)।
ওরশ শরীফে প্রখ্যাত ওলামায়ে কেরাম, ওলামা মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ ও পদস্থ ব্যক্তিবর্গ অতিথি ও আলোচক থাকবেন। ওরশ শরীফে দরবারের ভক্ত মুরিদসহ সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












