আলো মিলায় কালোয়

শিরিন আফরোজ | বুধবার , ১০ জুন, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

সকাল হেঁটে মিষ্টি হাওয়ায়

দুপুর আনলো ডেকে

পাতার গায়ে রোদ চুমে

আদর দিলো মেখে ।

দুপুর হেঁটে ক্লান্ত হয়ে

ভাত ঘুমের কাছে

মিষ্টি বিকেল মায়ায় হেসে

সবুজ ঘাসে নাচে ।

বিকেল হেঁটে সন্ধ্যেটাকে

করলো যে নিমন্ত্রণ

গাছের পাতা চুপটি করে

বিশ্রামে দিলো মন ।

সন্ধ্যের কাছে হাত বাড়ালো

রাতের আঁধার কালো

আলসে পাড়ায় ডেকে নিলো

মিষ্টি চাঁদের আলো ।

পূর্ববর্তী নিবন্ধনাড়ছে কড়া
পরবর্তী নিবন্ধফুটবল নিয়ে যত কাণ্ড