আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের ৬০ বছর পূর্তিতে শিল্প প্রদর্শনী

| রবিবার , ২৯ জুন, ২০২৫ at ৯:৩৮ পূর্বাহ্ণ

আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের ৬০ বছর পূর্তিতে যৌথ শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আমি : নির্মাণাধীন (আই আন্ডার কনস্ট্রাকশন) শিরোনামের শিল্প প্রদর্শনী আগামী ৩০ জুন থেকে ৩ জুলাই বিকাল ৪টা থেকে রাত ৮টাপর্যন্ত আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে চলবে।

বিষুব আর্ট অর্গানাইজেশনের আয়োজনে আলিয়ঁস ফ্রসেজ, চট্টগ্রামের সহযোগিতায় ৩০ জুন বিকাল সাড়ে ৪টায় প্রদর্শনী উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। কিউরেটর রয়েছেন শারদ দাশ, সহ–কিউরেটর রয়েছেন ফাহাদ রহমান।

শিল্পীদের নাম : আবু নাসের রবি, ফারজানা আহমেদ ঊর্মি হু বাই সু চৌধুরী, জয়তু চাকমা, নওরিনা আনসারী, পলাশ ভট্টাচার্য, সাদাতউদ্দিন আহমেদ এমিল, সরকার প্রতীক, শিমুল সাহা, সোহরাব জাহান, সুবর্ণা মোর্শেদা, তাসাদ্দুক হোসেন দুলু, জাহেদ আলী চৌধুরী যুবরাজ, জিহান করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বিএনপির লিফলেট বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে সেমিনার