আলাওল কলেজে স্মার্টফোন ব্যবহারে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

বাঁশখালী সরকারি আলাওল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। জরুরি যোগাযোগের প্রয়োজনে শিক্ষার্থীরা বাটন ফোন ব্যবহার করতে পারবে। গত মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির পর গতকাল বুধবার বিভিন্ন শ্রেণিকক্ষে নজরদারি ও অভিযান চালিয়ে ৪৮টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ ও সার্বিক স্বার্থে শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে জরুরি যোগাযোগের প্রয়োজনে বাটন ফোন ব্যবহারের অনুমতি রয়েছে।

নির্দেশনা অমান্য করলে কলেজের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলেমান বলেন, বৃহস্পতিবার থেকে কোনো শিক্ষার্থীর কাছ থেকে স্মার্টফোন জব্দ করা হলে তা আর ফেরত দেওয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধসফিয়া মমতাজুল হক ট্রাস্টের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা
পরবর্তী নিবন্ধসুদেব কুমার দাশকে নিবেদিত অনুষ্ঠান ‘গুরুবন্দনা’