সফিয়া মমতাজুল হক হক ট্রাস্টের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ গত ২৮ সেপ্টেম্বর সাতকানিয়ার কেরানীহটে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আবুল বশর আবু। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব দাশ পুরকায়স্থ।
মুখ্য আলোচক ছিলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন থানার পুলিশ ইনচার্জ মোহাম্মদ আলীম, থানার ওসি তদন্ত সিরাজুল ইসলাম, চবি অধ্যাপক ড. শফিউল্লাহ কুতুবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, আশীষ বরণ দেব, নুরুল আলম ফারুকী, মো. হারুনুর রশিদ, মো. নুরুল আলম, আবুল হাশেম, আবুল হানিফ, আবুল ফয়েজ রাসেল, আবদুল্লাহ আল মারুফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













