আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

আলজেরিয়াকে ২০ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারাল্যান্ড। পরের রাউন্ডে সুইসদের প্রতিপক্ষ কলম্বিয়া বনাম ঘানার মধ্যকার বিজয়ী দল। ভ্যাঙ্কুভারে ১০ মিট লেফট উইং থেকে ইয়োহান মানজাম্বিওর ক্রসে ব্রিল এম্বোলোর গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। বিরতির ঠিক পরপরই ড্যান এনডোয়েলের গোলে ব্যবধান বাড়ার পাশাপাশি সুইসদের জয়ও নিশ্চিত হয়। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান দুই গোলের একটিতেও কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

শেষ ৩২ পর্বে আফ্রিকান দেশ হিসেবে বিদায়ের খাতায় আইভরি কোস্ট, ডিআর কঙ্গো, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকার পাশে নাম লেখালো আলজেরিয়া। একমাত্র মরক্কোই আফ্রিকান অঞ্চল থেকে শেষ ষোলোতে উঠেছে। এর আগে চারবারের প্রচেষ্টায় কখনই কোন নক আউট ম্যাচে জিততে পারেনি আলজেরিয়া।

পূর্ববর্তী নিবন্ধচব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্নামেন্ট আজ শুরু
পরবর্তী নিবন্ধক্রোয়েশিয়ার গোল বাতিলের ব্যাখ্যা দিল ফিফা