আর্ট ক্লাব বিডি লিমিটেডের আয়োজনে শিল্পী ও শিল্পানুরাগীদের মেলবন্ধনে এক নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট এ কে শামসুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শিল্পী সুজা উদ্দিন আহমেদ।
আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের সঞ্চালনায় কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন ক্লাবের সভাপতি এ কে শামসুদ্দিন খান। এসময় উপস্থিত ছিলেন চারুশিল্পী ও ভাস্কর অলক রায়, চারুশিল্পী খাজা কাইয়ুম, শিল্পী স্বপন কান্তি আচার্য, শিল্পী বিজন মজুমদার, শিল্পী অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক ড. মাছুম আহমেদ, শিল্পী নিলুফার চামান, শিল্পী হায়দরী আন্দা লুসিয়া, শিল্পী আখিনুর রহমান ঝর্না, নাট্যশিল্পী শাহ আলম ও সাইফুল ইসলাম, শিল্পী শায়লা শারমিন, শিল্পী তাসলিমা আকতার, আলোকচিত্র শিল্পী শোয়েব ফারুকী, শিল্পানুরাগী জুলেখা খানম, শিল্পী ফজলে রাব্বী, শিল্পী কুদসিয়া ডালিয়া, শিল্পী সঙ্গীতা বড়ুয়া, সাংবাদিক শাহরিয়ার হাসান, শিল্পী ফরিদা খানম প্রমুখ।
ক্লাবের সভাপতি শামসুদ্দিন খান তার বক্তব্য বলেন, সমাজ ও রাষ্ট্রের অলংকার হচ্ছেন শিল্পীরা। তবে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে শিল্প ও শিল্পের কদর তেমন একটা হয় না। অথচ আমাদের শিল্পীরা উন্নত বিশ্বে গেলে তাদের এবং তাদের কাজের যথার্থ মূল্যায়ন করা হয়ে থাকে। প্রেস বিজ্ঞপ্তি।












