বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সম্পাদকীয় মন্ডলীর সদস্য অধ্যাপক শ্রীমান কান্তি ঘোষের মাতা আরতী ঘোষ (৮৫) গত ১৩ মে বিকেলে নিজ বাড়িতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ইন্দু নন্দন দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, সহসভাপতি গোবিন্দ প্রসাদ মহাজন, ডাঃ অশোক কুমার দেব, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, লায়ন রিমন কান্তি মুহুরী, সহ অধ্যাপক শিপুল কুমার দে, হাটহাজারী পূজা পরিষদের আহ্বায়ক লায়ন অশোক নাথ, সদস্য সচিব উজ্জ্বল দত্ত, কল্যাণ পাল, লিটন পালিত, ইন্দ্রজিত ঘোষ বাবু, প্রসূন ঘোষ, সৌমেন চৌধুরী, কৃষ্ণ বণিক, রাসেল পাল, নাটুরাম ধরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।













