ইচ্ছে করছে কষ্টগুলোকে
খাবলে ছুঁড়ে ফেলি,
ইচ্ছে করছে প্রাণখুলে তাই
তোমাকে কিছু বলি!
সব বলাবলিতে শেষ হয়না
বুকের জমানো কষ্ট,
এমনি করেই কত রাত হল
চোখের পানিতে নষ্ট!
কষ্টগুলোকে যদি মাপা যেতো
কোটি টাকায় তোলা,
কষ্টগুলো সব জমে থাকে মনে
কিছুতেই যায়না ভোলা!
হাজারো কষ্ট বুকে নিয়ে তাই
নিশিদিন যেন কাটে,
এই কষ্টের শেষটা কোথায়
খেয়া বাই ঘাটে ঘাটে।











