আনোয়ারায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয়ে উপজেলার ১১টি ইউনিয়ন কমিটির সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু নির্মল কান্তি শীলের সভাপতিত্বে এবং সদস্য সচিব অজয় চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরওয়ার জামাল নিজাম-এর একান্ত সচিব আখতার নবী চৌধুরী

সভায় বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব সুন্দর, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে সম্পন্ন করতে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃত্বকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন ও মন্দির কমিটির সঙ্গে পরামর্শ করে আগাম কর্মপরিকল্পনা নির্ধারণ ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও বলা হয়, অতীতের মতো কোনো বৈষম্য, অনিয়ম বা দুর্নীতির বরাদ্দ করা হবে না। পূজা উদযাপনকে কেন্দ্র করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক অজিত আইচ, যীশু মিত্র, রাহুল ধর, সদস্য অশোক বৈদ্য, জহরলাল সিকদার, ঝুমুর মহাজন, প্রকৌশলী ইমন দত্ত, সাংবাদিক কাঞ্চন সুশীল, ডা. রাজেস্বর ধর বাসু, শিক্ষক রঞ্জিত দাশ, রিপন নাথ, রবেল দাশ, সুদীপ্ত নাথ, সজীব দাশ সহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দিদুল সিকদার,রতন শীল,রনি সিংস,বিজয় দাশ,নেপাল শীল,টিটু শীল, তপন শীল,দূর্জয় শীল,রাজীব দাশ,টিটু নাথ,হ্রদয় দত্ত,শুভ দাশ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘পাহাড়ে গেলে স্বাস্থ্য ভালো হয়, সেজন্যই পাহাড়ে দিয়েছে’
পরবর্তী নিবন্ধ৪দিন ব্যাপী লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু