আনোয়ারায় স্টার ব্রেড এন্ড বেকারি নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার বিকেল ৩টায় আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুসেইন মুহম্মদ উপজেলার হাইলধর ইউনিয়ন মালঘর বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।
এ ব্যাপারে জানতে চাইলে হুসেইন মুহম্মদ জানায়, নীতিমালা অনুসরণ না করে অপরিচ্ছন্নভাবে বেকারির পণ্য সামগ্রী তৈরি করে বাজারে বিপণন করার দায়ে একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।














