বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গত ২৮জুন অনুষ্ঠিত হয়। খান বাহাদুর ফাউন্ডেশন পরিচালিত বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর সিনিয়র সহকারী সচিব শরিফ আহমেদ, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, বাঁশখালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
স্বাগত বক্তব্য দেন, বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জমির উদ্দির চৌধুরী। ইংরেজি বিভাগের অধ্যাপক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অতিথি ছিলেন– অধ্যাপক মাসুদ সিরাজুল কাদের, বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এস এম কিবরিয়া, বাহারছড়ার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, বৈলছড়ির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, শীলকুপের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, কাথরিয়ার সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী, এপিপি অ্যাডভোকেট নাছির উদ্দিন, বিএনপি নেতা মো. ফজলুল কাদের প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া বলেন, বর্তমান সরকার শিক্ষা খাত গুরুত্ব দিয়েছে। তিনি শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ কলেজের উন্নয়ন, এমপিওভুক্তি ও সরকারিকরণে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, দক্ষিণ চট্টগ্রাম নারী শিক্ষায় পিছিয়ে পড়ার বিষয়টি অনুধাবন করে তিন একর জায়গায় এ শিক্ষা প্রতিষ্ঠান করা হয়। বিগত দিনে পরীক্ষার ফলাফলে ভাল করেছে। মা জাতিকে এগিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমপিওভুক্তি ও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে উল্লেখ করেন। এই কলেজে ১৪শ শিক্ষার্থীর শিক্ষার পরিপূর্ণ অবকাঠামো রয়েছে। এ কলেজের উন্নয়নে বর্তমান সরকার যথাযথ ব্যবস্থা নেবেন এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।











