বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও থানার উদ্যোগে প্রাক্তন ছাত্র দায়িত্বশীল সমাবেশ গত ২৮ জুন অনুষ্ঠিত হয়েছে। চান্দগাঁও থানা আমির মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এবং থানা সহকারী সেক্রেটারি মো. ওমর গনির সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ ইউনুছ। প্রধান অতিথি বলেন, প্রাক্তন ছাত্র দায়িত্বশীলরা হলেন সমাজের মূল চালিকাশক্তি। ছাত্রজীবনের শৃঙ্খলা ও আদর্শকে ধারণ করে কর্মজীবনেও আপনাদের সততার স্বাক্ষর রাখতে হবে। মেধা ও নৈতিকতার সঠিক সমন্বয় ছাড়া একটি সুন্দর সমাজ গঠন অসম্ভব। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে। বক্তব্য দেন, জসিম উদ্দিন সরকার, মো. আজাদ চৌধুরী, মুজিবুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











