আদর্শের ভিত্তিতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে

শিকড় ফাউন্ডেশনের সভায় ড. হারুন অর রশিদ

| শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের আলোচনা সভা উত্তম শীলের সঞ্চালনায় মো. আব্দুল মালিকের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার ৪০নং ওয়ার্ডের কাটড়গস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সিরাজ উদ্দিন আহমেদ, শ্রমিক নেতা মো. ইসহাক।

প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার, বীর মুক্তিযোদ্ধা ফসিউল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দূস সোবহান, মো. ইলিয়াস, ওয়াহিদুল আলম মাস্টার, মুনসুর নাদিম, আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, শাহাদাত হাসান, মো. আলী, বন্দর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুস, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ফরিদ উদ্দিন বাবর, মাহমুদুল হক, চারুশিল্পী আবু নাসের রবি, মো. আলী, মো. মহসীন, আলহাজ্ব মো. সেলিম, কামরুল হোসেন, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম সুজন, এসএম নাসির, মো. বেলাল, শারমিন ফারুক সুলতানা, কামরুন নাহার বেবি, ফারজানা মুন্নী, আজাদ হোসেন রাসেল, মো. ইদ্রিস, ফজল করিম, আয়েশা আকতার, রাসেল মাহমুদ, ইফতেখার হোসেন জিসান, সাফায়েত উল্লাহ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরাই পনের আগস্ট ও ২১ আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তান বানানোর গভীর ষড়যন্ত্র করেছে। বাংলাদেশকে তার সঠিক পথে চলমান রাখতে জননেত্রী শেখ হাসিনার সরকার অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউসিটিসিতে আইকিউএসির ১৯তম সভা
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচনে যুবলীগ ভ্যানগার্ড হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখবে