আদর্শিক আন্দোলনের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের মুক্তি লাভ সম্ভব

শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবিরে লুৎফর রহমান

| রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৪১ পূর্বাহ্ণ

ইসলামী আদর্শের ভিত্তিতে পরিচালিত শ্রমিক আন্দোলনের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে শ্রমিকদের মুক্তি অর্জিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

তিনি গত ১৪ আগস্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বায়েজিদ বোস্তামী থানা আয়োজিত স্থানীয় একটি মিলনায়তনে কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা সভাপতি মাওলানা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশন নগর সহ–সভাপতি নজির হোসেন ও মকবুল আহমদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুন্নবী এবং জামায়াতে ইসলামীর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের আমির হাফেজ মাওলানা আবুল মনসুর।

প্রধান অতিথি বলেন, ইসলামী শ্রমিক আন্দোলনে কর্মীদের দায়িত্ব শুধু সংগঠনের কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ইসলামী আদর্শের ভিত্তিতে নিজেদের গড়ে তুলে শ্রমজীবী মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে হবে। আদর্শিক আন্দোলনের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের মুক্তি লাভ সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে পারিবারিক আইন বিষয়ে আলোচনা ও দেওয়ালিকা প্রদর্শনী
পরবর্তী নিবন্ধমীরসরাইবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে