আজাদীর পথচলা

শওকত আলী সুজন | শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

আমার বেশি মনে পড়ে

ঊনিশশত আশিতে,

তখন থেকেই আজাদীকে

আছি ভালোবাসিতে।

পত্রিকা পড়া শিখি

এই আজাদীর পাঠ দিয়ে,

এই আজাদী খুঁজতে যেতাম

গাঁয়ের বড় মাঠ দিয়ে।

লেখক হতে উৎসাহটা

দিয়েছিলো আজাদী,

আমার লেখা ছাপাতো যে

কাব্যছড়া যা যা দিই।

শুভ, শুভ, শুভ যে হোক

এই আজাদীর পথচলা,

অতীত দিনের মত থাকুক

এই আজাদীর সৎচলা।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসার প্রিয় ঠিকানা দৈনিক আজাদী
পরবর্তী নিবন্ধআজাদীর জন্য অফুরন্ত ভালোবাসা