বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা শহর নগর বন্দর ছাড়িয়ে এখন গ্রামে গঞ্জে নতুন সংকট হিসাবে সংযুক্ত হয়ে পরিবেশ ও জনস্বাস্থ্য বিষয়ে জনমনে উদ্বেগের নতুন মাত্রা যোগ হয়েছে। আবাসিক অনাবাসিক মার্কেট বাজার বিভিন্ন বিপণন কেন্দ্র কাঁচাবাজার ভ্রম্যমাণ সবজি মৌসুমি ফল বিক্রেতা কর্তৃক সৃষ্ট বর্জ্যসমূহ সিটি কর্পোরেশন সংগ্রহ ও অপসারণ করে যতটুকু সম্ভব নগরীর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে চেষ্টা করে। কালের পরিক্রমায় এখন গ্রামীণ হাট বাজার উপজেলা পর্যায়ে উপজেলা সদর এবং প্রতিটি জনবহুল ব্যস্ততম প্রসিদ্ধ এলাকায় বাণিজ্যিক বিপণন কেন্দ্র মার্কেট বিস্তৃত লাভ করছে। ঐতিহ্যবাহী গ্রামীণ জনপথে জনবহুল এলাকায় গড়ে উঠা ব্যক্তি বিশেষ কর্তৃক নির্মিত আধুনিক বাণিজ্যিক কেন্দ্রগুলোতে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেচাবিক্রির ফলে সৃষ্ট বর্জ্য সমূহ সংগ্রহ ও অপসারণে নির্দিষ্ট কোন স্থান বা সুষ্ঠু ব্যবস্থাপনা মার্কেট বা বাজার কর্তৃপক্ষ না রাখার দরুন যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলায় পরিবেশ ও জনস্বাস্থ্য চরম হুমকির সম্মুখীন হচ্ছে। বাজার বা মার্কেট সংলগ্ন রাস্তা খোলা জায়গা পুকুর খাল নদী ডোবা হয়ে উঠেছে বর্জ্য ফেলার অন্যতম মাধ্যম। উপজেলার বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্র সমূহ থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য এভাবে বিক্ষিপ্ত বিছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে পরিবেশের ক্ষতি মশা মাছির উপদ্রব বংশ বিস্তার বিভিন্ন রোগব্যাধি জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে এতে স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন কোন পদক্ষেপ নিয়েছে এমনটা দেখা যায় নি, অথচ প্রতিদিন প্রশাসনের কর্মকর্তারা এসব পথে চলাচল করে। উপজেলার সদর বা প্রসিদ্ধ স্থানে ব্যক্তিগত উদ্যোগে অনেক বহুতল বিশিষ্ট মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান আবাসিক ভবনে প্রতিদিন অসংখ্য ক্রেতা বিক্রেতার সমাগম কাঁচাবাজারের ভাড়া বাসার বিভিন্ন দ্রব্য সামগ্রীর সৃষ্ট বর্জ্য সমূহ ফেলানোর জন্য মার্কেট বা বাজার কর্তৃপক্ষ নির্দিষ্ট কোন ব্যবস্থা না রাখায় খোলা জায়গায় বর্জ্য ফেলে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে। দেশের প্রতিটি উপজেলা ও উপজেলার প্রসিদ্ধ জায়গায় যেখানে বাজার মার্কেট এবং প্রাইভেট ক্লিনিক ব্যবসা গড়ে উঠেছে এসব স্থানের বর্জ্য ফেলার দৃশ্য একই। শহর ছাড়িয়ে ক্লিনিক হাসপাতাল এখন গ্রামের ও গড়ে উঠছে ক্লিনিক হাসপাতালের মেডিকেল বর্জ্যগুলো জনস্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ভেজাল ও নকল খাদ্যের দ্বারা মানুষ যেমন রোগাক্রান্ত হচ্ছে দেশে এসব স্থানে সৃষ্ট বর্জ্য দ্বারা সাধারণ মানুষ প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। বর্তমান প্রতিটি পরিবারের দৈনন্দিন গৃহস্থালি বর্জ্য ও পরিবেশকে দূষিত করছে এসব বর্জ্য ব্যবস্থাপনার সরকারি বেসরকারিভাবে স্যানিটারি ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারের কোন উদ্যোগ দৃশ্যমান নেই। অথচ এসব বর্জ্য নগরে সৃষ্ট বর্জ্য থেকে কোন অংশে কম নয় নগরে সৃষ্ট বর্জ্য পরিবেশ ও জনস্বাস্থ্যের হুমকি থেকে রক্ষার্থে যদি সিটি কর্পোরেশন ব্যবস্থা নিতে পারে উপজেলা পর্যায়ে এর ব্যত্যয় ঘটবে কেন।
বাজারে অবস্থিত মসজিদ মন্দির উপাসনালয় চত্বর আবর্জনার ভাগাড়ে পরিণত হয়ে এক অস্বস্তিকর নোংরা পরিবেশে পবিত্রতা রক্ষা করা মুসল্লী ও পূজার্থীদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন মাঝে মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করলে ও সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে কার্যকর কোন ভূমিকা রাখতে দেখা যায় না অথচ এ বিষয়টি ও জনস্বার্থের গুরুত্বপূর্ণ একটি অংশ। বিজ্ঞান প্রযুক্তির যুগে কোন কিছুই পরিত্যক্ত নয়, সঠিক উদ্যোগ নিলে পচনশীল অপচনশীল বর্জ্য সাধারণ দৃষ্টিতে বর্জ্য হলেও প্রযুক্তির মাধ্যমে জৈবসার বায়োগ্যাস বিদ্যুৎ উৎপাদনের উপাদানে রুপান্তর অর্থনৈতিক সম্ভাবনার সুযোগ রয়েছে স্থানীয় ও উপজেলা প্রশাসন সুযোগটি কাজে লাগিয়ে পরিবেশের সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনার যুগান্তকারী দৃষ্টান্ত সৃষ্টি করতে পারে।











