বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর সাইফুদ্দিন কাদের চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৫১ সালের ১১ নভেম্বর তদানীন্তন পাকিস্তানের স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি মরহুম ফজলুল কাদের চৌধুরী ও মরহুমা সেলিমা কাদের চৌধুরীর মেঝ সন্তান। ২০১৫ সালের ২৯ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
সাইফুদ্দিন কাদের চৌধুরী ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান পরিচালনা ছাড়াও রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, আনোয়ার, কর্ণফুলীসহ চট্টগ্রামের বিভিন্নস্থানে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে রাউজানের গহিরাস্থ বাড়িতে মরহুমের কবর জিয়ারত, খতমে কোরআন এবং বিকেলে নগরীর গুডস হিলের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।














