হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসায় ৩২তম পবিত্র জশনে জুলুছে ঈদ–এ–মিলাদুন্নবী (দ.) সম্মেলন আজ শুক্রবার হতে ২৬ আগস্ট পর্যন্ত ১২ দিনব্যাপী ছিপাতলী কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলীয়া শরীফের ব্যবস্থাপনায় ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা শাহ্সূফি অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরীর (মা.জি.আ.) সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে দেশবরেণ্য পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম, নূরানী তাকরীর করবেন। প্রতিদিন বাদে মাগরিব হতে সম্মেলন শুরু হবে। সম্মেলনে সকল ধর্মপ্রাণ সুন্নী মুসলমানদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি। ১২ রবিউল আউয়াল শরীফ ফজরের নামাযের পরে ছিপাতলী কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলীয়া শরীফ হতে হাটহাজারী হযরত ইমাম শেরে বাংলা (রহ.) দরবার শরীফে জিয়ারত শেষে নোমানিয়া মাদরাসায় জশনে জুলুছে ঈদ–এ মিলাদুন্নবী (দ.) সমাপ্ত হবে। প্রেস বিজ্ঞপ্তি।












