আজ বুধবার থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে গুরু প্রণাম শীর্ষক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানের আয়োজন করেছে তবলা শিক্ষা প্রতিষ্ঠান রেওয়াজের শিষ্যবৃন্দ। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে চট্টগ্রামের তবলাগুরু সুদীপ সেনগুপ্তকে। অনুষ্ঠানে আগ্রহী শাস্ত্রীয় সঙ্গীতপ্রেমীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। অনুষ্ঠানসূচিতে রয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, গুরুজীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, রেওয়াজের শিষ্যবৃন্দের পরিবেশনায় বৃন্দ তবলা লহরা গুরুবন্দনা, প্রখ্যাত গিটারবাদক দোলন কানুনগোর একক মোহনবীণা বাদন, তবলাগুরু আশীষ চৌধুরীর পরিচালনায় বৃন্দ তবলা লহরা, কণ্ঠশিল্পী রিটন কুমার ধরের একক শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনা এবং অপরাজিতা চৌধুরীর একক বেহালা বাদন। এতে তবলায় সংগত করবেন শিল্পী রোমেন বিশ্বাস, জুয়েল চৌধুরী, সুশান্ত কর চৌধুরী, সানি দে, দেবাশীষ দাশ ও তিষাণ ঘোষ। হারমোনিয়ামে সহযোগিতা করবেন সৈকত দত্ত ও অভিষেক নন্দী এবং তানপুরায় সহযোগিতা করবেন চয়ন চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন বাচিকশিল্পী প্রবীর পাল। প্রেস বিজ্ঞপ্তি।











