৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আকবরশাহ থানা মানবিক সহযোগিতা সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব কলোনীর সি–ব্লক স্কুল মাঠে সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক টুটুল। প্রধান বক্তা ছিলেন থানা যুবদলের সাবেক সদস্য সচিব মো. ইনিয়াছ খান। বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা দলের সিনিয়র সহ–সভাপতি সখিনা বেগম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাজীব উদ্দিন আকন্দ এবং সমাজ উপ–কমিটির সাধারণ সম্পাদক মো. কাসেম উদ্দিন সুজন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রুবেল হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন ও সাংগঠনিক সম্পাদক পিয়াল আক্তার দীপ্তি। উপস্থিত ছিলেন ফাতেমা তুজ জোহরা, নাসরিন, মরিয়ম, বাবুল হোসেন, কুলসুম বেগম ময়না, পারুল আক্তার, মুন্নী, আয়েশা, মর্জিনা প্রমুখ।বক্তারা সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মানবিক কার্যক্রমকে আরো বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, সামাজিক সমপ্রীতি বজায় রাখা এবং অসহায় মানুষের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।













