সমুদ্র মৎস্য আহরণের নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে যাওয়ায় ‘এফ বি আল্লাহর দান ১৯৭’ নামক ৬ সিলিন্ডার বিশিষ্ট একটি আর্টিসানাল নৌযান জব্দ করা হয়েছে। বঙ্গোপসাগরের উপকূলে বাঁশখালীর গন্ডামারা এস আলম জেটি মোহনায় গত শনিবার ভোর রাতে এ অভিযান পরিচালনা করে বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। মৎস্য আহরণের নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে যাওয়া এবং বোটে সংরক্ষিত বরফ পাওয়া যাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা এবং নিষেধাজ্ঞাকালীন মাছ না ধরার মুচলেকায় নৌযানটি মালিকের জিম্মায় দিয়ে দেয়া হয়।
বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড, বিসিজি কন্টিনজেন্ট, পূর্ব জোন, বাঁশখালী সার্বিক সহযোগিতা করে বলে জানা যায়।














