বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে পুলিশের এক বিশেষ অভিযানে বাহারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম ইলশা থেকে ৭০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই মো.নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটককৃতরা হলেন বাহারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম ইলশা গ্রামের মৃত আলী আহম্মদ ও নুর নাহার বেগমের পুত্র মোহাম্মদ মিনার চৌধুরী প্রকাশ ইমন (২৭), নুরুল হক ও আইরিন মমতাজের পুত্র মো. আকিব হোসেন (৩২)।













