আউলিয়া কেরামের আদর্শেই শান্তি-সমপ্রীতি প্রতিষ্ঠা সম্ভব

শাহ্‌ ছুফি একরামুল হক শাহ্‌ (রহঃ) ওরশে বক্তারা

| শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:০৭ পূর্বাহ্ণ

আনোয়ারায় হযরত শাহ্‌ ছুফি একরামুল হক শাহ্‌ রজায়ী (রহঃ)-এর বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে আয়োজিত মাহফিলে বক্তারা বলেছেন, আউলিয়া কেরামের জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজে শান্তি, সমপ্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব। বক্তারা বলেন, অলীআউলিয়াগণ আজীবন দ্বীনি শিক্ষা বিস্তার, সুন্নিয়ত ও তরিকতের খেদমতে নিজেদের উৎসর্গ করেছিলেন। তাঁদের জীবন ছিল বিনয়, ত্যাগ, নির্লোভ, নিরহংকার ও সদাচারের অনন্য দৃষ্টান্ত।

রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ ব্যবস্থাপনায় চট্টগ্রামের ওষখাইন রজায়ী দরবার শরীফ বিশ্ব নূর মঞ্জিলে আঠারো শতকের মহাকবি আল্লামা হযরত শাহ্‌ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ্‌ (রহঃ)-এর আওলাদ হযরত শাহ্‌ ছুফি একরামুল হক শাহ্‌ রজায়ী (রহঃ)-এর বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে গত সোমবার এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাহফিলে খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, ত্বরিকত বিষয়ক আলোচনা করা হয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ্‌ রজায়ী।

ইসলামী আলোচনা করেন আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী, মৌলানা মীর মোহাম্মদ মঈন উদ্দিন নুরী সিদ্দিকী ওষখাইনীরি আল কুরাইশী, মাওলানা কামরুদ্দিন নূরী। এসময় শাহজাদা নাঈম উদ্দীন রজায়ী, শাহজাদা মিরু, শাহজাদা খাইরুল বশর ছিদ্দিকী, শাহজাদা ইমাম উদ্দিন রজায়ী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকৃষিকে ব্যবসাবান্ধব ও রপ্তানি মুখী করতে কৃষকদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধ‘প্রতিটি পাড়া-মহল্লাকে ইসলামের দুর্গে পরিণত করতে হবে’