অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চট্টগ্রাম দলের ঢাকা যাত্রা

| শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত বাফুফে অনূর্ধ্ব১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের খেলায় অংশ নিতে চট্টগ্রাম জেলা দল আজ ১২ জুন শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে যাত্রা করছে। এর আগে ১১ জুন বৃহস্পতিবার বিকালে অনুশীলনের পূর্বে সিডিএফএ কর্মকর্তারা দলের সফলতা কামনা করেন এবং খেলোয়াড়দের দলীয় শৃংখলাসহ বিভিন্ন দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে সিজেকেএস কাউন্সিলর আবুল হাসেম বক্করকে খেলোয়াড়দের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, সহ সভাপতি মাহাবুবুর রহমান মাহাবুব ও মোহাং শাহাজাহান, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, দলীয় ম্যানেজার ইয়াসিন আরাফাত চৌধুরী পাবলু, সিডিএফএ নির্বাহী সদস্য আবু সৈয়দ মাহামুদ, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, সাইফুদ্দীন মোহাম্মদ খান, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর জি এম হাসান, প্রবীর কুমার ঘোষ, মুসা বাবলু, আশরাফুল, ক্রীড়া সংগঠক আইনুল কবির জিতু সহ দলীর কোচ ও খেলোয়াড়রা। কাল ১৩ জুন ঢাকা বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম টুর্নামেন্টের খেলা শুরু হবে। উদ্বোধনী দিনের একমাত্র খেলায় চট্টগ্রাম জেলা দল জামালপুর জেলা দলের মোকাবেলা করবে।

১৫ জুন চট্টগ্রাম বনাম নীলফামারী ও ১৭ জুন চট্টগ্রাম বনাম মাগুরা ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবিসিবি পরিচালক ইসরাফিল খসরুকে কল্লোল সংঘ ও কল্লোল গ্রীণের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ফিরলেন তাসকিন ও নাহিদ রানা