অজিত আইচ স্মরণে খেলাঘর মহানগরী কমিটির সভা

| রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

খেলাঘর মহানগরী কমিটির সহ সভাপতি শিক্ষাবিদ অজিত আইচ স্মরণ সভা গত ১৭ এপ্রিল এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, অজিত আইচ চট্টগ্রামে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রেখেছেন। শিশুকিশোরদের বিজ্ঞান মনষ্ক সুন্দর মনন গঠনের লক্ষ্যে তিনি সুদীর্ঘকাল জাতীয় শিশুকিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম স্বাগত বক্তব্য রাখেন স্মরণসভা উদযাপন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক এম নাসিরুল হক। বক্তব্য রাখেন শিশু সাহিত্যিক দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, সাংবাদিক সুভাষ দে, বীর মুক্তিযোদ্ধা লোকিতুল্লাহ, শিক্ষক নেতা অঞ্চল চৌধুরী, অজিত আইচের সহধর্মিনী রত্না মজুমদার। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের শিক্ষক সুপর্ণা বড়ুয়া, ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক রাজিবুল আলম, অরিজিৎ বিশ্বাস, মোরশেদুল আলম চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন খেলাঘর মহানগরী কমিটির সাংগঠনিক সম্পাদক তপন মজুমদার। রবীন্দ্র সংগীত শিল্পী আইরিন সাহা ও শ্রেয়সী রায় সংগীত পরিবেশন করেন। শোক বার্তা পাঠ করেন প্রজ্ঞা লসমি মজুমদার। এছাড়াও অংকুর খেলাঘর আসর, কপোত খেলাঘর আসর, দীপশিখা খেলাঘর আসর, মৈত্রী খেলাঘর আসর, সুরাঙ্গন খেলাঘর আসর, জলছবি খেলাঘর আসর এবং মেঘমল্লার খেলাঘর আসর খেলাঘর প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমল দশ হাজার