যুক্তরাজ্যের একটি প্রধান র্যাঙ্কিংয়ে অঙফোর্ড ও কেমব্রিজকে পেছনে ফেলে লন্ডনের একটি শিক্ষা প্রতিষ্ঠান বছরের সেরা বিশ্ববিদ্যালয়ের খেতাব পেয়েছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডন যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন ও অত্যন্ত মর্যাদাপূর্ণ দ্য টাইমস এন্ড দ্য সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড–২০২৭ এ সেরা বিশ্ববিদ্যালয়ের খেতাব অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়টি তিনটি ধাপ এগিয়ে সেরার সম্মান অর্জন করেছে।













