মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশ ও মানবতার সার্বিক কল্যাণে সুস্থ, সৃজনশীল ও আদর্শভিত্তিক সংস্কৃতিচর্চা সময়ের দাবি। যে সংস্কৃতি মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করার পাশাপাশি সৃষ্টির সীমা ছাড়িয়ে স্রষ্টার দিকে ধাবিত করে, সেটাই আমাদের প্রকৃত সংস্কৃতি। আমাদের সাংস্কৃতিক চর্চা হতে হবে শিরকমুক্ত ও তাওহিদভিত্তিক। দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের শিল্পী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এই শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানুষের চিন্তা–চেতনা ও মূল্যবোধের ইতিবাচক পরিবর্তন ঘটাতে হবে। সংগঠনের সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি শিল্পী অধ্যাপক সাইফুল্লাহ মানসুর। বিশেষ অতিথি ছিলেন সংসদের চট্টগ্রামের উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, সুরকার ও গীতিকার অধ্যক্ষ ড. চৌধুরী আব্দুল হালিম, সাহিত্যিক প্রফেসর আব্দুজ জাহের, সম্পাদক অধ্যাপক জাফর উল্লাহ, মুহিব রহমানী ও কবি আবু বকর খান। সংগঠনের সেক্রেটারি কবি আব্দুল গফুরের ব্যবস্থাপনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনামুল হক, সাংবাদিক সাইফুদ্দিন, শিল্পী শাহেদুল করিম খান, অধ্যক্ষ আরিফ বিল্লাহ, মোবারক হোসেন, জাকির হোসাইন, কর্ণফুলী থিয়েটারের সভাপতি হোসনে মুরাদ তারিফ, আব্দুশ শাকুর, সাইদুল ইসলাম, রহমত উল্লাহ, সাংবাদিক ইমরান সোহেল প্রমুখ। সমাবেশে সাগরিকা জোন, উদয়ন জোন, নিহারীকা জোন, তিতুমীর জোন, দিগন্ত জোন এবং চট্টগ্রাম সংগীত কেন্দ্রের শিল্পীরা সংগীত পরিবেশন করে। প্রেস বিজ্ঞপ্তি।












