বর্তমান বিশ্বে চিকিৎসাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হচ্ছে রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ, আগাম স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণ এবং ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক সুস্থতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সুস্থ ও দীর্ঘ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গতকাল নগরীর খুলশী ক্লাবে ‘১০০ বছর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকা : সুস্থতা, দীর্ঘায়ু ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের আধুনিক বৈজ্ঞানিক ধারণা, রোগ প্রতিরোধে সচেতনতা এবং ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবার গুরুত্ব তুলে ধরা। রেজুভা ওয়েলনেস ও খুলশী ক্লাব লিমিটেডের সহযোগিতায় জেনেসেন গ্রুপ থাইল্যান্ড সেমিনারটির আয়োজন করে। অনুষ্ঠানে থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান জেনেসেন গ্রুপের সাথে খুলশী ক্লাবের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলশী ক্লাবের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল, উপদেষ্টা ডা. এম এ করিম, সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সভাপতি আহমেদুল হক আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সহ সভাপতি নাছির উদ্দিন, সাবেক সহ সভাপতি বাবু অমল চন্দ্র দাশ, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শামসুদ্দিন, ইসি মেম্বার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, মো. ফখরুল আলম, জেনেসেন গ্রুপের চিকিৎসক ওম সুচুমফিয়া, প্রতিষ্ঠানটির পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক) ডা. শাহরিয়ার এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি












