বিশ্বব্যাপী পালিত ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ প্রচারণার সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইনার হুইল ক্লাব অব জেনিথ চট্টগ্রাম নারীর প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, মতবিনিময় এবং সম্মিলিতভাবে ‘না’ বলার অঙ্গীকার নিয়ে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি চট্টগ্রামে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। এতে ক্লাব প্রেসিডেন্ট জারিন নিজাম শেখ, ভাইস প্রেসিডেন্ট মেনোকা হুসেইন, সেক্রেটারি রিজওয়ানা সালেহ, ফাজিলাতুন নিসা শোচিসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কমলা রঙের পোশাকে সজ্জিত হয়ে সবাই একসঙ্গে নারীর প্রতি সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করে এবং এমন একটি পৃথিবী গড়ার অঙ্গীকার করে, যেখানে নারী ও কন্যাশিশুরা ভয়হীনভাবে বাঁচতে পারবে, নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ভালোবাসা, উৎসাহ, উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আয়োজনকে সফল ও প্রাণবন্ত করে তুলেছে। প্রেস বিজ্ঞপ্তি।












