চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরো ৫৮ শিশু হাসপাতালে ভর্তি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে গতকাল আরো ৫৮ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৫৩ জন নগরীর এবং ৫ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১২ হাজার ৭৮৭ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২ হাজার ৫১৪ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৭৩ জন। এছাড়া মোট ৬৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং নিশ্চিত হামে মারা গেছে তিনজন। অন্যদিকে গতকাল পর্যন্ত ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ৩ হাজার ৬৫৩ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধসীমার মাঝে অসীম : টাইসন থেকে রবীন্দ্রনাথ
পরবর্তী নিবন্ধমানিকছড়িতে মন্দির থেকে স্বর্ণালংকার ও প্রতিমা চুরি