নগরের জামালখান থেকে চেরাগী পাহাড়, নূর আহমদ সড়ক হয়ে কাজীর দেউড়ি পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও টং দোকান জব্দ উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহষ্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দিন খান।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে রাখা ৯টি দোকান, ৯টি গ্যাস সিলিন্ডার ও ২টি লোহার বঙ জব্দ করে সড়ক ও ফুটপাতের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দখলমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।











