দেশে কে মারা গেল, কে কাকে হত্যা করল, তা হাসিনার বিবেচ্য বিষয় নয়। যেভাবেই হোক দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করাই তার উদ্দেশ্য বলে মন্তব্য করেছে চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
তিনি বলেন, হাসিনা বাংলাদেশে এসেছিলেন তার পিতার হত্যার প্রতিশোধ নিতে; জনগণের কল্যাণে কাজ করতে নয়। পিতার হত্যার প্রতিশোধ নিতে তিনি ১৭ বছর দেশের মানুষের উপর ষ্টিমরোলার চালিয়েছেন। ২৪ এর গণঅভ্যুত্থানে বিতাড়িত হওয়ার পর জনগণের প্রতি তার ক্ষোভ আরও বেড়েছে।
তিনি গতকাল বুধবার ফিরিঙ্গীবাজার ওয়ার্ড বিএনপি ও সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পতিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মীসভার আয়োজন করা হয়। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। ওয়ার্ড বিএনপির আহবায়ক সাদেকুর রহমান রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহেদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, শওকত আজম খাজা, শিহাবউদ্দিন মুবিন, এম এ হালিম, জাকির হোসেন, আকতার খান।
উপস্থিত ছিলেন হামিদ হোসেন, মোহাম্মদ সালাউদ্দীন, নুর মোহাম্মদ, রবিউল ইসলাম, ইকবাল শরীফ, মোহাম্মদ ওয়াসীম, হাজ্বী নূরুল হক, মোহাম্মদ মিয়া, মেজবাহ উদ্দীন মিন্টু, সাইফুল আলম দিপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











