‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’–কৈশোরের এই অমোঘ পঙ্ক্তি দিয়ে যিনি বাংলা সাহিত্যে দ্রোহ ও মানবিকতার নতুন ভাষা গড়ে তুলেছিলেন। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত হলো নগরীতে। গত ২৪ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আবৃত্তি, সংগীত, নৃত্য ও কথামালার এক বহুমাত্রিক আয়োজনে কবিকে স্মরণ করেছে প্রমা আবৃত্তি সংগঠন।
প্রমার সভাপতি রাশেদ হাসানের পরিকল্পনা, গ্রন্থনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। কথামালা পর্বে ছিলেন কবি ও অধ্যাপক হোসাইন কবির, কবি জিন্নাহ চৌধুরী, কবি আখতারি ইসলাম।
সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সুকান্ত ভট্টাচার্যের জীবনী পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আয়োজনের তবলায় ছিলেন প্রমার সিনিয়র সদস্য রানা বড়ুয়া এবং কী বোর্ডে আবহ সংগীতে সৃজন রায়। সন্ধ্যার মূল আকর্ষণজুড়ে ছিল সুকান্ত ভট্টাচার্যের কালজয়ী কবিতা, ছড়া ও চিঠির একক এবং দলীয় আবৃত্তি। এতে একক আবৃত্তিতে অংশ নেন–কঙ্কন দাশ, জেরিন মিলি, মোহিত বিশ্বাস, সাইফুর রহমান, ইব্রাহিম খলিল মাসুদ, সুমিষ্টা বড়ুয়া পপি, আফরিন নিগার, কলি দাস, হৈমন্তি শুক্লা মল্লিক, মৌসুমী চক্রবর্তী, তপতী মজুমদার। আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরা ছিলেন –নরেন আবৃত্তি একাডেমির পরিচালক মিশফাক রাসেল, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সভাপতি দেবাশীষ রুদ্র, মেজবা চৌধুরী, ইতি পুষ্পা সর্ববিদ্যা, তাজুল ইসলাম, সঞ্জয় পাল। দলীয় আবৃত্তি পরিবেশন করে প্রমার সদস্যরা। আমন্ত্রিত আবৃত্তি সংগঠন বোধন দলীয় আবৃত্তি পরিবেশন করে। আমন্ত্রিত সংগীত সংগঠন অভ্যুদয় সংগীত অংগন সুকান্তের কবিতার গান পরিবেশন করে। সংগীত পরিচালনায় ছিলেন শিল্পী শ্রেয়সী রায়। আমন্ত্রিত নৃত্য সংগঠন সুরাঙ্গম বিদ্যাপীঠ নৃত্য পরিবেশন করে। পরিবেশনায় ছিলেন চয়ন দেবনাথ। নৃত্য পরিচালনায় ছিলেন হিল্লোল দাশ সুমন। প্রেস বিজ্ঞপ্তি।












